Showing posts with label তুরাগ নিউজ২৪. Show all posts
Showing posts with label তুরাগ নিউজ২৪. Show all posts

Wednesday, January 5, 2022

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা কোপা দেল রে’র ১৬তেঃ

 রাতের জয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা কোপা দেল রে’র ১৬তেঃ



স্প্যানিশ কোপা দেল রে’র  ভিন্ন ভিন্ন ম্যাচে বুধবার রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।  তৃতীয় সারির দল আলকোইয়ানোর মাঠে ৩-১ গোলে জিতেছে রিয়াল।

৩৯তম মিনিটে এদের মিলিতাও রিয়ালকে এগিয়ে গেন। তবে বিরতির পর দানিয়েল ভেগা সিনতাসের গোলে সমতা পায় স্বাগতিকরা। কিন্তু দুই মিনিটের ব্যবধানে দুটি গোল জয় পাইয়ে দেয় রিয়ালকে। ৭৬তম মিনিটে মার্কো অ্যাসেনসিও গোল করার পর হোসে হুয়ান ৭৮ মিনিটে আত্মঘাতী গোল দেন।

এদিকে দেপোর্টিভোর লিনারেস মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচে ২-১ গোলের জয় পেয়েছে বার্সা। এই জয়ের ফলে কোপা দেল রে’র শেষ ষোলোতে উঠে গেছে জাভির শিষ্যরা।

করোনা জর্জরিত বার্সা ম্যাচের ১৯ মিনিটেই গোল হজম করে বসে। লিনারেসের হুগো দিয়াজ হেড দিয়ে বল বার্সার জালে পাঠান। পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

বিরতির ম্যাচে ফিরে জাভির দল। ৬৩তম মিনিটে গোল করে বার্সাকে সমতায় ফেরান ফঁরাসি তারকা ওসমান দেম্বেলে। আর ৬৯তম মিনিটে বার্সার একাডেমির খেলোয়াড় ফেরান জুটগ্লা গোল করে এগিয়ে নেন দলকে। ম্যাচের বাকি সময় আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।


Monday, September 20, 2021

ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চাঃ

 ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা ঃ

রূপচর্চা কমে বেশি সকলে আমরা করে থাকি। কিন্তু আগের মতো রূপের যত্ন করা যায় না। বর্তমানের ব্যস্ত দিনে আর আগের মতো রূপচর্চা করা হয়না। আর এই অবহেলার ফলে ত্বক আর আগের মতো সুন্দর নেই। খেয়াল করলে দেখা যায় আমাদের দাদী নানীর ত্বক অনেক সুন্দর ও টান টান। কেননা তারা সেই সময় কোনো ক্যামিকেল উপাদান ব্যবহার করেন নি। তারা সবসময় ঘরোয়া উপাদান ব্যবহার করেছেন। তাই তাদের ত্বক আজও সুন্দর ও উজ্জ্বল। কিন্তু আমরা এখন অলসপ্রিয় জাতির ক্যামিকেল যুক্ত ঔষধ ব্যবহার করতে করতে আমাদের ত্বকের সৌন্দর্য ও কমে যায়। আর অল্প বয়সে ত্বকের চাপ পড়ে যায়। এইসকল সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের আবার সেই আগের মতো ঘরোয়া উপায় পদ্ধতি অবলম্বন করতে হবে। আসুন জেনে নেই ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা করার উপায়।

 


১।এলোভেরা জেল রূপচর্চার প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ত্বকের যত্নে এলোভেরা জেল বিশেষভাবে উপকারী। এলোভেরা গাছের পাতার জেল মুখের কালো দাগ থেকে মুক্তি করে আবার জেল মুখে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। আবার অন্য দিকে ব্ল্যাক হেডস দূর করে। আবার ত্বককে পরিষ্কার করে ত্বকের লোমকূপ গুলো খুলে দেয়।তবে এলোভেরা দিয়ে ফেস প্যাক ও বানাতে পারেন।পরিমাণ মতো এলোভেরা জেল নিয়ে তাতে বাদাম গুঁড়া মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। এই পেস্ট এবার মুখে লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। তারপর ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন ঘরোয়া উপায়ে এলোভেরা দারুণ যত্ন নেয়।

 

২।লাইকোপেন নামক উপাদান সমৃদ্ধ হলো টমেটো। যা আমাদের ত্বকের মৃত কোষকে সরিয়ে ফেলে আর ত্বকের লোমকূপ গুলো পরিষ্কার করে। ত্বকের দাগ দূর করতে এই টমেটো দারুণ কাজ করে। ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে এই লাইকোপেন উপাদান বিশেষ কাজ করে। পরিমাণ মতো টমেটো কে ভালোভাবে ব্লেন্ড করে নিন এর সাথে ২চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রনটি ২০ থেকে ২৫ মিনিট মুখে রেখে দিন। তারপর শুকিয়ে গেলে টান্ডা পানি দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। হাতের কাছে টমেটো আমাদের ঘরোয়া ভাবে ত্বকের যত্ন নিতে দারুণ কাজ করে।

 

৩।ডিমের ফেস প্যাক আমরা কম বেশি সকলেই জানি। ত্বক ফর্সা করতে ডিমের কোনো বিকল্প নেই। সহজ উপায়ে ডিম আমরা হাতের কাছে পেয়ে থাকি। একটি বাটিতে ডিম নিয়ে সেটিকে ফাটিয়ে ভালোভাবে কুসুম আর সাদা অংশ মিশিয়ে নিন। এরপরে সেই মিশ্রনটি ভালোভাবে মুখে লাগিয়ে নিন। মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর শুকিয়ে গেলে মুখ ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

 

৪।আমের খোসার ফেস প্যাক বর্তমানে তেমন কোথাও দেখা যায় নি। অথবা কেউ না শুনেই থাকবেন। আগের কালে ফেস প্যাকে আমের খোসা ব্যবহার করতেন। আম যেমন দুধের সাথে মিশিয়ে খেতে মজা তেমনি আমের খোসার সাথে দুধ মিশিয়েও ত্বকের ফেস প্যাক বানানো যায়। এক্ষেত্রে আমের খোসার ফেস প্যাক বানাতে আপনি পরিমাণ মতো দুধ নিন এবং এর সাথে আমের খোসা নিয়ে একসাথে ব্লেন্ড করে নিন। এবার এই ব্লেন্ড করা পেস্ট টি মুখে, গলায়, ঘাড়ে লাগিয়ে নিন। দেখবেন কয়েকদিন নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বক অনেক সুন্দর হবে।

 

৫।ত্বকের যত্নে আর ত্বকে গোলাপি ভাব আনতে গোলাপ জল দারুণ কাজ করে। গোলাপ জল আমাদের ত্বক পরিষ্কার করে। আগের কালে গোলাপের পাঁপড়িকে পানিতে ভিজিয়ে সারারাত রেখে দিত পরের দিন সকালে সেই পানি গোলাপ জল হিসেবে ব্যবহার করত। কিন্তু বর্তমানে রেডিমেট গোলাপ জল পাওয়া যায়। এই জক মুখের ত্বক সুন্দর আর পরিষ্কার রাখে।

সূত্র ঃ বিউটি টিপস বাংলা


ত্বকের যত্নে পুদিনাপাতাঃ

ত্বকের যত্নে পুদিনাপাতাঃ পুদিনা পাতায় থাকা স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ ত্বকের তেলক্ষরণ নিয়ন্ত্রণ করে। তৈলাক্ত ত্বকে ব্রণ ফেটে যাওয়ার প্রবণতা বেশি থাকে ও এতে দাগ হয়ে যায়। পুদিনা পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য ত্বকের প্রদাহ রোধ করে এবং ব্রণ দূর করে। পুদিনা পাতার পেস্ট ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখলে ত্বকের সূক্ষ্ম ছিদ্রগুলোও পরিষ্কার হবে।



ত্বকের উজ্জ্বলতা

পুদিনা পাতা অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে যা ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এটি কোষের ছিদ্র থেকে ময়লা দূর করে এবং কোমলতা ফিরিয়ে আনে। পাশাপাশি ত্বকের রক্ত ​​সঞ্চালন দ্রুত করে। বলিরেখা এবং সূক্ষ্ম রেখাও দূর করে। এর জন্য মুখে পুদিনা পাতার প্যাক লাগিয়ে ২০-২৫ মিনিট রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পুদিনার অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য ত্বকে দাগ ও ফুসকুড়ি হতে দেয় না। সরাসরি সূর্যের আলোতে দীর্ঘ সময় ধরে ত্বকের ক্ষতিও কমায় পুদিনার রস। এরজন্য অন্তত প্রতিমাসে একবার ত্বকে পুদিনা পাতার রস মাখুন।



পেপ গার্দিওলার সিটি অধ্যায়ঃ

 পেপ গার্দিওলা সিটি অধ্যায়ঃ বর্তমান বিশ্বের ক্লাবগুলোর সেরা কোচদের তালিকা করলে সেখানে গার্দিওলা থাকবেন উপরের সারিতেই। তার কোচিং ক্যারিয়ারে ...